জামালপুরের বকশগঞ্জে ভয়াবহ বজ্রপাতে তিন জন মারা গেছেন। একই সময় বজ্রপাতে ২টি গরুও মারা যায়। শুক্রবার (৪ জুন) বিকালে উপজেলায় মেরুরচর ইউনিয়নের কলকীহারা গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- বকশিগঞ্জ উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে হরবাদশা (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০) ও ভাটি কলকহিারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)।জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে হরবাদশা নদীতে গোসল করছিলেন। খলিলুর রহমান ও আকিজা বেগম বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ করেই মূষলধারে বৃষ্টি শুরু হয়। সেই সাথে প্রকট শব্দে বজ্রপাতও হয়। বজ্রপাতের ফলে ৩ জন মারা যান। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।